বর্তমান সময়টা আমরা এক কঠিন সময়ের মধ্যে চলেছি। চারিদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার। ক্ষুধার্ত বলতে কি শুধু ক্ষুন্নিবৃত্তি।...
| Category: | Poems |
| Sub Category: | Poems |
Ratna Bhowmik
Nijoshyo Communication
First Edition
Bengali
বর্তমান সময়টা আমরা এক কঠিন সময়ের মধ্যে চলেছি। চারিদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার। ক্ষুধার্ত বলতে কি শুধু ক্ষুন্নিবৃত্তি। তা নয়। মানুষের নানাক্ষুধা - সমাজ সচেতনতা, শিক্ষা, সাহিত্য, রাজনীতি ইত্যাদির নানাদিকে মানুষ বিপর্যস্ত। শিক্ষা আছে কাজ নেই। রাজনীতির অন্ধ দাপটে মানুষের বিঘ্নিত চলমান জীবন। এরই মাঝে কবি রত্না ভৌমিক তাঁর ধারালো লেখনীর কলমে সমাজ সচেতনার হাত ধরে সমাজের প্রান্তিক মানুষের কথা লিখেছেন তাঁর কবিতায়। তিনি কোন রাজপ্রাসাদে সিংহ দরজায় দাঁড়িয়ে কবিতার জয়গান করেননি। তিনি "ধন্যশীষ" কবিতায় যেমন গ্রামীণ পার্বণের কথা বলতে পারেন। আবার শিশুদিবসেও শিশুকে সততার সঙ্গে সামাজিক বিচরণ করতে শিখিয়েছেন। কবি তাঁদের বাড়ির দীর্ঘ ব্যবহৃত কাঠের চেয়ারের আবেগ নিয়ে আপনমনের মাধুরী মিশিয়ে রচনা করেছেন তাঁর "চেয়ার" কবিতাটি। কবি "জীবন যেমন" জীবনের রূপ-রস-গন্ধ মাখিয়ে এত হতাশার মধ্যও জীবনের জয়গান গেয়ে আমাদের উত্তরসূরীদের সুস্থ জীবনের বাঁচার আহ্বান জানিয়েছেন। তিনি যেখানেই কলম ধরেছেন, সেখানেই সোনা ফলিয়েছেন। কবির "সমকাল" ও "ফুঁপিয়ে কাঁদছে মা" কাব্যগ্রন্থের অমূল্য লেখা আমি পড়েছি এবং পড়ে মন ছুঁয়ে গেছে। আমি নিশ্চিত "ঘূর্ণিপাক” কাব্যগ্রন্থটি আমাদের সবার মন কেড়ে নেবে। তাই পাঠকবর্গের কাছে বলি, কবি রত্না ভৌমিকের অমূল্য কবিতাগুচ্ছ পড়ুন ও মনেও স্নিগ্ধ আলোর বিচ্ছুরণ ঘটবে। তাই পাঠকবর্গের কাছে বলি, নিজস্ব কমিউনিকশন থেকে প্রকাশিত "ঘূর্ণিপাক” কাব্যগ্রন্থটি অবশ্যই সংগ্রহ করুন।