বাংলা কবিতার বিশ্বপথিক জয়দীপ চট্টোপাধ্যায় প্রেম ও প্রতিবাদের কবিতায় একটি স্বতন্ত্র চিহ্নিত নাম। দেশ-কাল-সময়-ঐতিহ্য ও মান...
| Category: | Poems |
| Sub Category: | Poems |
Joydeep Chattapadhyay
Nijoshyo Communication
First Edition 2026
Bengali
বাংলা কবিতার বিশ্বপথিক জয়দীপ চট্টোপাধ্যায় প্রেম ও প্রতিবাদের কবিতায় একটি স্বতন্ত্র চিহ্নিত নাম। দেশ-কাল-সময়-ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ অনুসরণ করে এগিয়ে চলে তাঁর সহজিয়া, মরমী শব্দাবলী। কবির কবিতায় রয়েছে বিষয় বৈচিত্র ও গভীরতা, হৃদয়স্পর্শী উপস্থাপনার কাব্যিক নৈপুণ্য, ধ্বনির নান্দনিক অনুরণন। বর্তমান বিশ্ব প্রেক্ষিত, সময়ের সংকট, মানবিক উত্তরণের হিরন্ময় কীর্তি, কখনো বা মনোজগতের নানা দ্বন্দ্ব-সংঘাত, কবির কবিতার শরীরে প্রবলভাবে অনুরণিত হয় বারবার। কবি জয়দীপ-এর কবিতায় আশ্চর্যভাবে জড়িয়ে আছে মানবিক উত্তরণে ঘেরা এক আলোকিত ভুবনগ্রামের স্বপ্ন। এক বিশ্বনাগরিককের মনন যেখানে মানুষের একমাত্র পরিচয় মানুষ। বিজ্ঞান প্রযুক্তির আকাশছোঁয়া সাফল্যের সমান্তরালে বেড়ে চলা দুর্নীতি, রক্তপাত, দেশে দেশে মানুষে মানুষে বিদ্বেষ, হানহানি ব্যথিত করে মানবতাবাদী কবিকে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলীর প্রেক্ষিতে কবির ঋজু কণ্ঠস্বর সাধারণ মানুষ দ্বারা নন্দিত। কবি বারবার তাঁর সামাজিক দায়বদ্ধতার নজির রেখে চলেছেন। তাঁর কবিতা সমকালীন আবার চিরকালীন নান্দনিক ঐশ্বর্যে ভাস্বর। কবি লেখেন- 'বাগানে ফুল তো কতই ফোটে ঝরেও যায়। কবি আসেন একে অপরের হাতে ফুল তুলে দেবার মন্ত্র শেখাতে, ভালোবাসার স্বপ্ন দেখাতে।'